পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে এনডিএ-কে হারাতে ইন্ডিয়া জোটে যোগ দিতে চাইলেও আরজেডির দ্বারেই প্রত্যাখ্যাত হন আসাদউদ্দিন ওয়েইসি। দলের রাজ্য সভাপতি আখতারুল ইমাম তিনবার চিঠি লিখে অনুরোধ করেছিলেন মাত্র ৬টি আসন ছাড়ার, তবে আরজেডির মন গলতে চায়নি। শেষমেশ একাই লড়ার প্রস্তুতি শুরু করেছে এআইএমআইএম। মঙ্গলবার থেকে সীমাঞ্চলে তিন দিনের ‘অধিকার যাত্রা’ শুরু করছেন ওয়েইসি।
আরও পড়ুন:
মূলত সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চলই এবারের প্রধান লক্ষ্য।
সেখানে অন্তত ২৪-২৫টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। ২০২০-র বিধানসভায় এআইএমআইএম ৫টি আসনে জয় পেয়েছিল, যদিও পরে চার বিধায়ক আরজেডিতে যোগ দেন। শুধু আখতারুল ইমামই রয়ে গেছেন দলে।আরও পড়ুন:
সূত্র বলছে, কংগ্রেস ও তেজস্বী যাদবও ওয়েইসিকে জোটে চাইছিলেন, তবে আশঙ্কা ছিল— এতে বিজেপি হিন্দু-মুসলিম মেরুকরণে লাভবান হবে। তাই এআইএমআইএমকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয় জোট। ওয়েইসি পাল্টা জানিয়ে দিয়েছেন, এবারের লড়াই তিনি জোটের বাইরে থেকেই করবেন।