পুবের কলম,ওয়েবডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই হিংসা, খুনোখুনির ছবি প্রকাশ্যে এসেছিল। ভোট শেষ হলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। শনিবার অর্থাৎ ৮ জুলাই, বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৬৬.২৮ শতাংশ।  বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৫১.০৬ শতাংশ।

মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। রাজ্যের সব ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীরা দ্বারস্থ হন হাই কোর্টের। হাই কোর্ট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। জানায়, সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্য রাখতে হবে।

যদিও শেষ পর্যন্ত রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, ৬০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এক চতুর্থাংশ ভোটেই তারা রয়েছে। তার পরেও হিংসার অভিযোগ থামেনি।

কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে, দেখে নিন এক নজরে

১ আলিপুরদুয়ার- ৭৮.৫১%

২ বাঁকুড়া- ৮৩.০৫%

৩ বীরভূম-৮৩.১৮%

৪ কোচবিহার-৭৮.৬৮

৫ দক্ষিণ-দিনাজপুর- ৭৯.৪৪%

৬ দার্জিলিং-৬৫.৮৬%

৭ হুগলী-৭৮.০৭%

৮ হাওড়া-৭৯.৩৩ %

৯ জলপাইগুড়ি-৮১.৪৫ %

১০ ঝাড়গ্রাম-৮২.৪৭ %

১১ কালিম্পং-৬৭.২১%  

১২ মালদা-৮০.০৬ %

১৩ মুর্শিদাবাদ ৮০.৯৬%

১৪ নদিয়া-৮০.৫৮ %

১৫ উত্তর ২৪ পরগণা-৮০.৪৯%  

১৬ পশ্চিম বর্ধমান- ৭২.৫১%  

১৭ পশ্চিম মেদিনীপুর-৮২.৫৯%   

১৮  পূর্ব বর্ধমান-৮০.১৩%

১৯ পূর্ব মেদিনীপুর - ৮৪.৭৯%  

২০ পুরুলিয়া-৮১.৪৪%

২১ দক্ষিণ ২৪ পরগণা-৮১.৪৪%  

২২ উত্তর দিনাজপুর-৭৯.৫৯%  

 

৮০.৭১ শতাংশ ভোট পড়েছে ২২ টি জেলাতে।

জেলার খবর সংগ্রহ করার কাজ এখনো চলছে। পুনঃনির্বাচন কোন কোন জায়গায় হবে তা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। সমস্ত জেলার রিপোর্ট আসার পরেই তা নিয়ে সিদ্ধান্ত হবে। যেসব জায়গায় পুনঃনির্বাচন হবে সেখানে আধা সেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুনঃনির্বাচন হবে। এমনটা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। বিজেপি দাবি করেছিল দু সেকশন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুনঃনির্বাচন হোক।