পুবের কলম,ওয়েবডেস্ক:  গোটা দেশে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হয় আজ। সন্ধ্যা ৬ টায় শেষ হবে ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে।

 

বিকেল ৫টা পর্যন্ত ৭৫.৬৬% ভোট পড়ল রাজ্যে

বহরমপুর- ৭৫.৩৬%

বোলপুর- ৭৭.৭৭%

বীরভূম- ৭৫.৪৫%

কৃষ্ণনগর- ৭৭.২৯%

আসানসোল- ৬৯.৪৩%

রানাঘাট- ৭৭.৪৬%

পূর্ব বর্ধমান-৭৭.৩৬%

বর্ধমান-দুর্গাপুরে ভোট পড়ল -৭৭.০২%।

বেলা ৩ টে পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬৬.০৫ শতাংশ!

বহরমপুরে ভোট পড়ল-৬৫.৫৭ শতাংশ

কৃষ্ণনগরে- ৬৬.৩৭ শতাংশ

রানাঘাটে- ৬৬.১৮ শতাংশ

বর্ধমান পূর্ব কেন্দ্রে- ৬৭.৮৩ শতাংশ

বর্ধমান-দুর্গাপুরে- ৬৭.৯২ শতাংশ

আসানসোলে ৬০.২৬ শতাংশ

বোলপুরে ৬৯.০৮ শতাংশ

বীরভূমে ভোট পড়েছে – ৬৪.৯৮ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তালিকা বলছে চতুর্থ দফা ভোটে বিকেল ৩টে পর্যন্ত দেশে ৫২.৬০ শতাংশ (প্রায়) ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৯.৬৩ শতাংশ এবং অন্ধ্র প্রদেশ ৫৫.৪৯ শতাংশ।

দুপুর ৩টে পর্যন্ত ৬৬% ভোট রাজ্যে! গোটা দেশে ভোট পড়ল ৫৩%

লোকসভা নির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ৫৩% ভোট রেকর্ড হল দেশ জুড়ে। ৬৬% ভোট নিয়ে তালিকায় এগিয়ে বাংলা। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তালিকা বলছে চতুর্থ দফা ভোটে বিকেল ৩টে পর্যন্ত দেশে ৫২.৬০ শতাংশ (প্রায়) ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৯.৬৩ শতাংশ এবং অন্ধ্র প্রদেশ ৫৫.৪৯ শতাংশ।

দেখে নিন তালিকা।

অন্ধ্র প্রদেশ – ৫৫.৪৯% বিহার – ৪৫.২৩% জম্মু ও কাশ্মীর – ২৯.৯৩% ঝাড়খণ্ড – ৫৬.৪২% মধ্যপ্রদেশ – ৫৯.৬৩% মহারাষ্ট্র – ৪৮.৩৫% ওড়িশা – ৫২.৯১% তেলেঙ্গানা – ৫২.৩৪% উত্তরপ্রদেশ – ৪৮.৪১% পশ্চিমবঙ্গ – ৬৬.০৫%

 দুপুর ১টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়ল ৪০.৩২ শতাংশ

নয়টি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে দুপুর ১টার পর্যন্ত মোট ৪০.৩২ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, সর্বোচ্চ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৫১.৮৭ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে, ২৩.৫৭ শতাংশ। এছাড়া, মধ্য প্রদেশে ৪৮.৫২ শতাংশ, অন্ধ্র প্রদেশে ৪০.২৬ শতাংশ, বিহারে ৩৪.৪৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৩.৮ শতাংশ, ওড়িশায় ৩৯.৩০ শতাংশ, মহারাষ্ট্রে ৩০.৮৫ শতাংশ, তেলঙ্গানায় ৪০.৮৩ শতাংশ এবং উত্তর প্রদেশে ৪০.৮৩ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫১.৮৭ শতাংশ

বেলা বাড়তেই উত্তপ্ত চতুর্থ দফার ভোট চিত্র। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
এরইমধ্যে চলছে ভোটদান পর্ব। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫১.৮৭ শতাংশ। রাজ্যে আট কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল? দেখে নিন দুপুরের ভোটের হার।

বহরমপুর- ৫২.২৭% বোলপুর- ৫৪.৮১% বীরভূম- ৪৯.৬৩% কৃষ্ণনগর- ৪৯.৭২% আসানসোল- ৪৯.৫৫% রানাঘাট- ৫২.৭০% পূর্ব বর্ধমান- ৫৫.৮৭% বর্ধমান-দুর্গাপুর- ৫০.৩০%

১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩২.৭৮%, দেখে নিন কোথায় কত

বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়েই চলছে রাজ্যে ঘটণাবহুল চতুর্থ দফার ভোট। তবে এখনও পর্যন্ত রবিবার রাতের কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের মতো আর কোনও বড় ঘটনা ঘটেনি ভোটের দিন। বেলা ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩২.৭৮%। দেখে নিন আট কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল।

বহরমপুর- ৩৫.৫৩% বোলপুর-৩৫.২২% বীরভূম-৩০.৪৫% কৃষ্ণনগর-৩২.৫৯% আসানসোল-২৯.৯৯% রানাঘাট-৩৩.২৩% পূর্ব বর্ধমান-৩৩.৮২% বর্ধমান-দুর্গাপুর-৩১.৪১%