পুবের কলম,ওয়েবডেস্ক:  দেহের সার্বিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অপরিসীম। অনিদ্রা ও  পরিমিত ঘুমের অভাব ডেকে আনে হৃদযন্ত্রের সমস্যা, স্নায়ুর রোগ, স্থূলতা, দুর্বলতার মতো অজস্র ব্যাধি। বিশেষজ্ঞদের মতে, এক জন পূর্ণবয়স্ক  মানুষের দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। অনেকেই আছেন যাঁরা বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন।  কিন্তু কেউ কেউ আছেন যাঁদের ঘুম না হওয়া, অস্থিরতার মতো সমস্যা রয়েছে। নিশ্চিন্তে ঘুমের জন্য অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হন। কাঁড়ি কাঁড়ি ওষুধ খান। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘুমের সঙ্গে কৃত্রিম ওষুধের ঘুমের তুলনা কি চলে? তাহলে কী করবেন? অনেক বিচার-বিশ্লেষণ করে বেশ কয়েকটি উপায়ের সন্ধান দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতে ঘুমানোর আগে কয়েকটি পানীয় খেলে এই সমস্যা দূর হবে দ্রুত।

ঘুম কি কম হচ্ছে? নিয়ম করে এই পানীয় খান উপকার পাবেন...

১ গ্রিন টি: গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে উপকারী এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। রাতে ঘুমের আগে গ্রিন টি-এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন।  বাড়িতে গ্রিন টি না থাকলে হালকা গরম পানিতে মধু মিশিয়েও পান করতে পারেন।

মধুতে থাকে প্রচুর ট্রিপ্টোফান। প্রতি রাতে এই পানীয় পান করলে ঘুম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

ঘুম কি কম হচ্ছে? নিয়ম করে এই পানীয় খান উপকার পাবেন...

২ ক্যামোমাইল টি: ঘুমের ক্ষেত্রে আরেকটি সহায়ক পানীয় হতে পারে ক্যামোমাইল টি। প্রতি রাতে ঘুমের আগে পান করলে উপকার পাবেন। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্নায়ুকে শিথিল করে দেয়। ফলে অনেক হালকা বোধ হয় এবং ঘুম নেমে আসে। এই চা পান করে ঘুমাতে গেলে সকালেও সতেজ অনুভব করবেন।

ঘুম কি কম হচ্ছে? নিয়ম করে এই পানীয় খান উপকার পাবেন...

৩ অশ্বগন্ধা: ভালো ঘুম হতে ব্যবহার করতে পারেন অশ্বগন্ধাও। এটি ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসার প্রাচীন ভেষজ। শরীর এবং মনকে শিথিল করে চোখে ঘুম নামাতে এটি সিদ্ধহস্ত। গরম জলে অশ্বগন্ধার মূল ভিজিয়ে সেই জলটি নিয়মিত পান করুন। স্বাভাবিক নিয়মেই ঘুম আসবে।

ঘুম কি কম হচ্ছে?<div class=