পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে মামলাকারী কে একপ্রকার তিরস্কার করলো।আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়াতে এসে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ৬১ জন বিজেপি কর্মী। নয়া আবেদনের সূত্রে তাদের রক্ষাকবচের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত আদালত বাড়িয়েছে ঠিকই। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার আবেদনকারীদের ভর্ত্সনা করতে ছাড়েননি। এদিন বিচারপতি এজলাসে এই মামলার শুনানি চলাকালীন বলেন, -' কোর্টকে নিয়ে ছেলে খেলা করছেন আপনারা। যেই যখন খুশি কিছু হলেই আদালতে ছুটে আসছেন।
আর পুলিশের ঘাড়ে সব দায় চাপিয়ে দিচ্ছেন'।এদিন বিচারপতি এই মামলার তীব্র সমালোচনা করেন। 'বহতি হুয়ি গঙ্গামে হাত ধো লো' জাতীয় মানসিকতা প্রবলভাবে দেখা যাচ্ছে বলে মনে করেন বিচারপতি মান্থার। বিচারপতি এদিন জানান , -' পুলিশ বাড়াবাড়ি করে নিশ্চয়ই। কিন্ত যে কোনও গোলমালকেই ভোটকেন্দ্রিক হিংসা বলে উল্লেখ করা হচ্ছে। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে'।রাজ্য সরকারের অভিযোগ, -' খেজুরির ওই মামলাকারীরা আদালতকে অসত্য তথ্য দিচ্ছেন'। বিচারপতি মান্থার বলেন, -' দিনের পর দিন এমন মামলাকারীদের জন্য আদালতের সময় নষ্ট হচ্ছে। আজকে না হয় কেন্দ্রীয় বাহিনী আছে। কিন্তু পুলিশ তো সারা বছর থাকবে। তাদের সঙ্গে তো ঘর করতে হবে। আর কতদিন মিথ্যে বলে আদালতকে ব্যবহার করবেন! ' সোমনাথ প্রামাণিক সহ খেজুরির ৬১ জন আবেদনকারীর দাবি, -' বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের হেনস্তা করা হচ্ছে। বারবার থানায় ডাকা হচ্ছে। মামলাকারীরা আগেই এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত তাদের তলব করা থেকে পুলিশকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। এদিন আদালতের সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করা হয়। তাতেই আদালত মামলাকারীদের আচরণ নিয়ে প্রথমে আপত্তি করে। পরে ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ালেও আদালত একপ্রকার তিরস্কার করতে ছাড়েনি মামলাকারীদের কে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ জুন ২০২৩, ১৪:৫৪
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর