পুবের কলম ওয়েব ডেস্ক: দিনকয়েক আগে মোদির মার্কিন সফরকালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোজাসাপটা বলেছিলেন, মোদির সঙ্গে কূটনৈতিক আলোচনায় মুসলিমদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা উচিত বাইডেনের। প্রেসিডেন্টকে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। চিন ও ভারত, দুই দেশের সঙ্গেই ব্যবসা-বাণিজ্য করতে হবে। জাতীয় নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে। দুই দেশই গুরুত্বপূর্ণ। ওবামা আরও বলেন, মোদির সঙ্গে কথা হলে আমি এটাই বলতাম, সংখ্যালঘুদের স্বার্থ না দেখলে একটা সময় দেশটা ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। তাতে হিন্দু ভারতেরও মঙ্গল হবে না। ওবামার এই মন্তব্যে ব্যাপক গোঁসা হয়েছে বিজেপি বাহিনীর। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ নিয়ে ওবামাকে খোঁচা দিয়েছেন। নির্মলা বলেন, ওবামার শাসনে ৬টি মুসলিম অধ্যুষিত দেশে তিনি বোমা ফেলেছেন। তিনি কেমন করে এ দেশের মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এখানে অর্থমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের ইঙ্গিত করেছেন। অন্যদিকে তিনি বলতে চেয়েছেন মোদির সঙ্গে মুসলিমদের দারুণ সম্পর্ক। এখানে চলছে সবকা সাথ সবকা বিকাশ। কোনওরকম ভিত্তি ছাড়াই উনি মোদিকে আক্রমণ করেছেন বলে মত নির্মলার। একটি বাইরের রাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি কেন ভারতের মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, তা মোটেও মানতে পারছেন না সীতারামন। এছাড়াও মুসলিমদের সঙ্গে যে মোদির খুব ভালো সম্পর্ক তা বোঝাতে এদিন অ্যাওয়ার্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাইরে থেকে ১৩টি পুরস্কার পেয়েছেন মোদিজি। তার মধ্যে ৬টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থেকে। আরব আমিরশাহী, কাতার, মিশর প্রভৃতি দেশ থেকে পুরস্কার পেয়েছেন মোদি। সেটাই প্রমাণ করে মুসলিমদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কিন্তু দেশের মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, তার প্রমাণ কী? এর জবাব অবশ্য সাংবাদিকদের দেননি সীতারামন।
ভারতের মুসলিমদের নিয়ে ওবামার উদ্বেগ কেন? একহাত নিলেন অর্থমন্ত্রী নির্মলা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুন ২০২৩, ১৫:১৭
আরও খবর
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
সিজেপি প্রধানের ওপর হামলা: 'নেপথ্যে আরএসএস-এর পরিকল্পনা' অভিযোগ তুললেন অভিজিৎ দিপকে
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি: অলওয়ারের সেনা ছাউনি থেকে গ্রেফতার রাজস্থানের কুন্দন
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি: অলওয়ারের সেনা ছাউনি থেকে গ্রেফতার রাজস্থানের কুন্দন
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের