পুবের কলম প্রতিবেদকঃ শহরের ব্যস্ত এলাকায় বেপরোয়া মিনি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।ওই দুর্ঘটনার জেরে গুরুতর আহত আরও চার পথচারী। শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের সত্যনারায়ন পার্ক এলাকায়।
আরও পড়ুন:
প্রতক্ষ্যদর্শীরা জানান, এদিন বেপরোয়া গতির একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে চলাচলকারী কয়েকজনকে পর পর ধাক্কা মারে।
বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজু বিবি সহ আরও চার মহিলা।খবর পেয়েই বড়বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত পথচারীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গিয়েছে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা নাজু বিবির(৬০)। বাসের ধাক্কায় আহত হয়েছেন নিশা মেহতা (৬৩), রমলা দেবী(৬০),কমলা দেবী(৫০)এবং নিকিতা কেজরিওয়াল (৩১) নামের এক মহিলা। চালক এবং কন্ডাক্টার সহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।আরও পড়ুন: