পুবের কলম ওয়েব ডেস্ক: ভালো নেই জম্মু ও কাশ্মীরবাসী। প্রকৃতির খামখেয়ালিতে বিধ্বস্ত সেখানকার মানুষজন। শুক্র ও শনিবার প্রবল ঝড়, বৃষ্টি ও তুষারপাত হয় সেখানে। প্রচণ্ড বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ায় রবিবার ঘুমের মধ্যেই মৃত্যু হয় এক পরিবারের তিন জনের। আহত আরও দুই জন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে রিয়াসির চাসানা তহসিলের কুন্দরধন মোহরা গ্রামে। রাতের বেলা ঘুমাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তখনই মাথায় ভেঙে পড়ে বাড়ি। ঘটনায় মা ফাল্লা আখতার (৩০) ও তাঁর তিন নাবালিকা কন্যা নাসিমা (৫), সাফিনা কাউসার (৩), সামরিন কাউসার (২) এর মৃত্যু হয়েছে। ওই বাড়িতেই ছিলেন কালু (৬০) ও তার স্ত্রী বানো বেগম (৫৮)।
ওই দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। মৃত ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তুপ থেকে।আরও পড়ুন:
ওই এলাকায় আরও অনেকের ঘর ভেঙে পড়ার খবর সামনে এসেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
আরও পড়ুন:
যে সময় বরফের টানে গুলমার্গে ছোটে পর্যটকরা, সেই মসয় তুষারপাত হয়েছে নামমাত্র। এখন অকালেই হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি ও তুষারপাত।
আরও পড়ুন: