পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আনসারুল্লাহ বাহিনীর সামরিক প্রধান মুহাম্মদ আবদ আল-ঘামারি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দায়িত্ব পালন করার সময় তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবদেনে বলা হয়েছে, আনসারুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলের সঙ্গে সংঘাত শেষ হয়নি। দেশটি ‘অপরাধের জন্য প্রতিশোধমূলক জবাব পাবে’।
পাল্টা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বৃহস্পতিবার বলেছেন, ঘামারিকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ইসরাইল। ভবিষ্যতে যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা একই ব্যবস্থা নেব। গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় আনসারুল্লাহর সামরিক প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় আনসারুল্লাহ সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভিসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। ইসরাইল জানিয়েছিল, বিমান হামলায় আল ঘামারি, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং তারা হামলার ফলাফল মূল্যায়ন করছে।