পুবের কলম ওয়েবডেস্কঃ চলছে বিয়ের মরসুম, আসছে আমন্ত্রণ। করোনা অতিমারীর আবহেও আস্তে আস্তে নিউ নর্মাল লাইফে ফেরা। হয়ত আপনার নিকট আত্মীয় বা ছোট্ট বেলার বন্ধুটির বিবাহ। হতেই পারে আপনার অফিসের সহকর্মীটি জীবনের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন

উপহার তো নিশ্চয়ই দেবেন কিন্তু তার মোড়কেও থাক অভিনবত্ব। কি ভাবে জেনে নিন।

প্রেস্টোঃ সেই শৈশব -কৈশোরের ডানপিটে বন্ধুটা আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আপনাদের ছোট বেলার কোন বিশেষ খুনসুটির মুহুর্তের ছবি থাকলে সেটা জুটের ব্যাগের ওপর প্রেস্টো করে তাতে ভরে দিন উপহার। রিটার্ন গিফট তো পেয়েই গিয়েছেন বন্ধুর উষ্ণ আলিঙ্গন।

উপহার তো নিশ্চয়ই দেবেন কিন্তু মোড়কেও থাক অভিনবত্ব! কি ভাবে জেনে নিন

ছোট্ট মসলিনের ব্যাগঃ অফিসের সবচেয়ে স্টাইলিস্ট সহকর্মীনির বিবাহ।

একটা নরম মসলিনের ব্যাগে ভরে দিতে পারেন সোনার নোলক। আজীবন তার কাছে রয়ে যাবে এই অমূল্য উপহার।

উপহার তো নিশ্চয়ই দেবেন কিন্তু মোড়কেও থাক অভিনবত্ব! কি ভাবে জেনে নিন

রঙিন বিডস দিয়ে ব্যাগঃ পাড়ার ছোট্ট বোনটির শুভ বিবাহ, বাড়িতেই বানিয়ে ফেলুন রঙিন বিডস, ওড়না,রঙিন সুতলি দিয়ে উপহার দেওয়ার ব্যাগ। তাতেই সুন্দর করে মুড়ে দিন উপহারটি। দেখবেন অনেক উপহারের মাঝেও আপনার দেওয়া উপহারটাই স্বতন্ত্রতা দাবি করছে।

তাহলে আর দেরি কেন গতানুগতিকতা ছেড়ে হয়ে উঠুন একটু ট্রেন্ডি।