উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এলাকার মানুষকে কাজের সুযোগ দেবার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে পলাতক ছিলো জয়নগরের এক যুবক। দীর্ঘ দিন ধরে এলাকা ছেড়ে অভিযুক্ত ৩৬ বছরের যুবক টম পুরকাইত কলকাতায় বসবাস করছিল।
আরও পড়ুন:
রবিবার কলকাতা থেকে তাকে ভুলিয়ে ভালিয়ে, জয়নগর থানার হরিনারায়ণপুর পঞ্চায়েতের লক্ষ্মীনারায়নপুর গ্রামে তার নিজের পাড়ায় নিয়ে এসে, তার কাছ থেকে বকেয়া টাকা ফেরতের দাবি জানায় তার প্রতিবেশিরা। আর এই ঘটনায় রীতিমতো উওেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত টম পুরকাইতকে আটক করে নিয়ে আসে।
এর পরে এলাকার একাধিক মানুষের জয়নগর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ টম পুরকাইতকে গ্রেফতার করে।আরও পড়ুন:
ধৃতের বাড়ি জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীনারায়নপুর গ্রামে। ধৃতকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।