পুবের কলম ওয়েবডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, শহরের পেনশন তহবিল আর ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। সিবিএস নিউইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে আমাদের কোনো তহবিল জড়িত থাকতে পারে না।”
আরও পড়ুন:
সাংবাদিক মারসিয়া ক্রেমারের প্রশ্নের জবাবে মামদানি জানান, মেয়র হলে তিনি পেনশন তহবিলের কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে জড়িত বিনিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানাবেন।
তবে ব্যবসায়িক সম্পর্ক থাকা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিনিয়োগ প্রত্যাহারের প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, “প্রথমে দেখতে হবে শহরের সম্পৃক্ততা কোথায় সবচেয়ে স্পষ্ট।”আরও পড়ুন:
তিনি বর্তমান সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের অবস্থানকে সমর্থন করে বলেন, ইসরায়েলি বন্ড কেনা শহরের মূল্যবোধের প্রকাশ, আর সেই মূল্যবোধ আন্তর্জাতিক আইনের পক্ষে থাকা উচিত। গত বছরের মার্চ পর্যন্ত নিউইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডে ৩৫২ মিলিয়ন ডলারের ইসরায়েলি বন্ড ছিল।