পুবের কলম, ওয়েবডেস্ক: মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জেডপিএম দলের প্রধান লালডুহোমা। এদিন আইজলে রাজভবনে, রাজ্যপাল হরি বাবু কামহামপতি তাঁকে শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার আইজলে প্রবল বৃষ্টি হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে, এদিন আবহাওয়া পরিষ্কার থাকায় সুন্দরভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। লালডুহোমার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও কয়েকজন বিধায়ক। ৪০ আসনের বিধানসভায় সর্বোচ্চ ১২ জন মন্ত্রী হতে পারেন।আরও পড়ুন: