পুবের কলম, ওয়েবডেস্ক: গত কয়েক মাস ধরেই ডেঙ্গুর দাপট বেড়ে চলেছে বাংলাদেশে। এই রোগের দাপটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভরতি হয়েছেন ১২ হাজার ৯০০ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাসিনা সরকার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেঠকে বেসেছে স্বাস্থ্য কর্তারা।

জানা গিয়েছে, এপর্যন্ত দেশের হাসপাতালগুলিতে মোট ২০ হাজর ৮৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০৬। দিনের পর দিন উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
পরিস্থিতি উদ্বেগজনক হলে জরুরি অবস্থাও জারি হতে পারে। তবে স্বাস্থ্যবিভাগের দাবি, এখনও জরুরি পরিস্থিতি ঘোষণা করার মতো পরিবেশ তৈরি হয়নি। ডেঙ্গু উদ্বেগজনক পর্যায়ে চলে গেলে তা জারি করা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, "ডেঙ্গুতে পাবলিক হেলথ ইমারজেন্সি ঘোষণা করার মতো অবস্থা হয়েছে, এটা মনে করি না।
কারণ, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে। আমরা গবেষণা বাড়াতে বলেছি। ডেঙ্গুর ম্যানেজমেন্টের একটা স্ট্যান্ডার্ড প্রটোকল আছে। এই প্রটোকল অনুসরণ করলে ডেঙ্গুতে ক্যাজুয়ালটি কমানো সম্ভব।” কোন ধরণের ওষুধ কোন মাত্রায় মশা নিধনে কার্যকর তা দেখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কর্তারা। ডেঙ্গুতে সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে বলেই মনে করছে তারা।