পুবের কলম ওয়েব ডেস্ক: পেনশন সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে সংঘর্ষে কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। জেরাল্ড দারমানিন বলেছেন, এতো সংখ্যক পুলিশ আহত হয়েছে যা অত্যন্ত বিরল। এই সংঘর্ষের সময় ২৯১ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন টুইট করে বলেছেন, কোনো ধরনের সহিংসতা ‘গ্রহণযোগ্য নয়’। তবে এর পাশাপাশি অসংখ্য ফরাসি শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বপূর্ণ আচরণ এবং প্রতিশ্রুতির’ প্রশংসাও করেছেন তিনি। বিবিসি বলছে, ফ্রান্সে সরকারি পেনশনের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছরে উন্নীত করার বিষয়ে সাম্প্রতিক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ আয়োজন করা হয়।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংস্কারের বিরুদ্ধে মে দিবসে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সে এদিন ৭ লাখ ৮২ হাজার মানুষ বিক্ষোভ করেন। এর মধ্যে রাজধানী প্যারিসেই কেবল বিক্ষোভে নামেন ১ লাখ ১২ হাজার মানুষ। তবে সিজিটি ইউনিয়নের দাবি, বিক্ষোভকারীদের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবিকৃত সংখ্যার চেয়ে তিনগুণ বেশি।
আরও পড়ুন:
বেশিরভাগই শান্তিপূর্ণভাবে অংশ গ্রহণ করেছিল কিন্তু উগ্রপন্থী দলগুলো পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষ হেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা জবাব দেয়। তবে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।