পুবের কলম, ওয়েবডেস্কঃ যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গণ পরিবহণ ঢেলে সাজানোর কাজ শুরু হল বাংলাদেশে। 'ঢাকা নগর পরিবহণ' নামে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের প্রথম পর্ব। আগামী ১ ডিসেম্বর থেকে ১২০টি নতুন বাস নিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে। এই কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই বৈঠকে এই কথা জানান মেয়র।
আরও পড়ুন:
সভা শেষে সাংবাদিকদের মেয়র তাপস বলেন, শহরের সড়কের নিয়ম শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত জটিল ও দুরূহ ছিল। এখন আমরা লক্ষ্য পূরণের পথে। ঘাটারচর থেকে কাঁচপুর একটি পাইলটিং রুট নির্ধারণ করা হয়েছে। এ রুটে নতুন নিয়ম এবং পদ্ধতিতে বাস চলাচল করবে।
আরও পড়ুন:
সরকারের এই উদ্যোগে প্রথম ধাপে কেরানিগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচল করবে। প্রায় ২১ কিলোমিটারের এই রুটে প্রতি কিলোমিটার যাতায়াত ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
আরও পড়ুন:
মেয়র আরও বলেন, আগামী ১ ডিসেম্বর এ রুটে বাস চলাচল শুরু হবে, এটা আমরা চূড়ান্ত করেছি। তবে নতুন রুটে পুরনো বাস চলবে না। এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো তুলে নেওয়া হবে।