পুবের কলম, ওয়েবডেস্কঃ সাসপেনডেন্ট বিধায়কের গাড়ির ধাক্কায় আহত ২২ । এর মধ্যেই রয়েছেন কয়েকজন মহিলা। ওড়িশার খুরদার ঘটনা। বিধায়ককের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
বিধায়ককে মারধর করা হয়। অভিযুক্ত বিজেডি বিধায়ক।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দেন চিলকার ওই সাসপেনডেন্ট বিজেডি বিধায়ক। গাড়ির ধাক্কায় কেউ ছিটকে পড়ে।
আবার অনেকে গাড়ির তলায় চাপা পড়ে যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
আহতদের মধ্যে ৭ জন পুলিশকর্মী রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তেজিত জনতা গাড়িটিকে উলটে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশের সঙ্গেই জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়।
(বিস্তারিত আসছে)