পুবের কলম ওয়েবডেস্কঃ তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চিনের মোট ১৯টি যুদ্ধবিমান। এমনটাই দাবি তাইওয়ানের। সেগুলোর মধ্যে বোমারু বিমান ছিল বলেও দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন:
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।
এছাড়া, বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়। চিনা বিমানগুলো তাইওয়ানের ‘প্রাতাস’ দ্বীপের উত্তর–পূর্ব অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।তবে এই ইস্যুতে চিন আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করেনি। এর আগে জুনে তাইওয়ানের আকাশসীমায় চিনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর।