পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে ভারী বর্ষণের জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজ্যের একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। রাজ্যে ভারী বর্ষণের জেরে তৈরি হওয়া আকস্মিক বন্যায় ভেসে গিয়ে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সৈন্যরা সুরানকোট এলাকার ডোগরা নালা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
মৃতদের নাম সুবেদার কুলদীপ সিং এবং সেপুই তেলু রাম। ইতিমধ্যেই উভয়ের দেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।আরও পড়ুন:
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জওয়ানের এই আত্মত্যাগকে আমরা স্যালুট জানায়।
ওনারা পুঞ্চের দুর্গম ভূখণ্ডে এলাকা আধিপত্যের টহল চলাকালীন একটি নদী পার হওয়ার সময় একটি আকস্মিক বন্যায় ভেসে গিয়ে মৃত্যু বরণ করেছেন।আরও পড়ুন:
কাঠুয়া, সাম্বা এবং জম্মু অঞ্চলের অন্যান্য নিম্ন জলাধার এলাকায় বন্যার ঝুঁকি হিসাবে লাল সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় মধ্যে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
https://twitter.com/Whiteknight_IA/status/1677856229295783937?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677856229295783937%7Ctwgr%5E3c7b13b8d732f9a4d523ebdd96b273ded35462a3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fjammu-floods-kashmir-rain-2-soldiers-die-in-poonch-after-being-swept-away-in-flash-floods-4190907