পুবের কলম ওয়েব ডেস্ক:ডাক্তারির প্রস্তুতিতেই অস্বাভাবিক চাপের জের! ফের নিটের প্রস্তুতি নেওয়া দুই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। একইদিনে দু'টি আলাদা হস্টেল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কোটার বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেল থেকে ১৮ বছরের মেহুল নামের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মেহুল আসলে উদয়পুরের বাসিন্দা। গত দুই মাস ধরে কোটায় থেকেই নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। এদিন হস্টেলে বন্ধ ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে কোটার আরও এক হস্টেল থেকে ১৮ বছরের আদিত্যর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনিও গত দুই মাস ধরে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুন:
পুলিশ আরও জানিয়েছে, গত দুই মাসে কোটায় ৯ পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। মে মাসে ৫ জন এবং জুন মাসে ৪ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। পড়ুয়াদের এমন চরম পদক্ষেপ নেওয়ার পিছনে আসল কারণ কী? তদন্তের দাবি করেছেন মৃত পড়ুয়াদের পরিবার।