পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি সুইডেনে কুরআন পোড়ানো হয়।এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয় গোটা বিশ্ব জুড়ে। শুধু সুইডেন নয়, একই প্রবণতা দেখা যায় অন্যান্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশে।এই সব ঘটনায় সবথেকে বেশি সরব হয় মধ্যপ্রাচ্যের দেশগুলি।বিভিন্ন দেশে কুরআন অবমাননার শাস্তি ঘোষণা করার জন্য আইন আনার দাবিও ওঠে।
আরও পড়ুন:
কুরআনের মত পবিত্র গ্রন্থের অবমাননার ক্রমবর্ধমান ঘটনা ও মুসলিম দেশগুলোর ক্ষোভের পর সম্প্রতি ডেনমার্কে কুরআন পোড়ানোকে নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করে সেদেশের সরকার।
আরও পড়ুন:
ডেনমার্কের সরকার এই প্রসঙ্গে জানিয়েছে, এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই প্রকাশ্যে কোনও ধর্মগ্রন্থ পোড়ানো বা অবমাননার ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন:
সেদেশের পার্লামেন্টের ওয়েবসাইটের মতে, এবার থেকে কোনও ধর্মগ্রন্থ পোড়ানোর মত অপরাধ কেউ করলে তাকে দু'বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হবে।
আরও পড়ুন:
ডেনমার্ক পুলিশের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ২১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ডেনমার্কে ধর্মীয় গ্রন্থ পোড়ানো বা পতাকা পোড়ানোর ৪৮৩ টি ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমের তুর্কি দূতাবাসের সামনে ডেনমার্কের এক উগ্র ডানপন্থী নেতা কুরআনের একটি কপি ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছিল।এরপর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও মিশরসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানায়।মুসলিম দেশগুলো সুইডেন ও ডেনমার্ককে এধরনের ঘটনা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করেছিল এবং চাপও দিয়েছিল।
আরও পড়ুন:
এর আগে আগস্ট মাসেও ডেনমার্কে এধরণের বিল আনার চেষ্টা করা হয়েছিল।কিন্তু তখন সেই চেষ্ঠা সফল হয়নি।
আরও পড়ুন: