পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার নুহে সাম্প্রদিক দাঙ্গার উত্তেজনার মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হল ২৫০টি ঝুপড়ি। অবৈধ নির্মাণের অভিযোগ তুলে এই ঝুপড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। গত ৩ আগস্ট সরকারি জমি দখলের অভিযোগ তুলে নুহ জেলার টাউরুতে বসবাসকারী অভিবাসীদের ঝুপড়ি ভেঙে দেয় হরিয়ানার সরকার। জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী উভয়েই অভিযোগ করেছেন, অভিবাসীরা এই সংঘর্ষে জড়িত রয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঝুপড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।
বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার উত্তরপ্রদেশের কায়দায় বুলডোজ করা হল।আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা এই 'অবৈধ' অভিবাসীরা আগে আসামে বসবাস করতেন। বর্তমানে নুহ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে টাউরু শহরের মহম্মদপুর সড়কের এক নম্বর ওয়ার্ডে হরিয়ানা আরবান অথরিটির জমিতে ঝুপড়ি স্থাপন করে বসবাস করতেন এই অভিবাসীরা। অভিযোগ, সরকারের প্রায় এক একর জমিতে ২৫০ টিরও বেশি ঝুপড়ি তৈরি করে গত চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তারা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ পুলিশ এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এই বুলডোজার-পদক্ষেপটি করা হয়। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছিলেন।
জানা গেছে, নুহতেও ৫০টিরও বেশি জায়গায় একই ধরনের বুলডোজার পদক্ষেপ নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, "নির্দিষ্ট কিছু সংস্থাকে বুলডোজার পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তারা সেই কাজ করে যাচ্ছে।
আমরা পুলিশি সহায়তা দিচ্ছি। আরও তদন্ত চলছে।" এসপি নুহ নরেন্দ্র বিরজানিয়া বলেন, 'এই ঝুপড়িগুলো বেআইনি ছিল। আমরা কাউকে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অনুমতি দিতে পারি না। দাঙ্গায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।"আরও পড়ুন: