বিশেষ প্রতিবেদন: উন্নত ও নিরাপদ জীবনের আশায় প্রতিবছর নৌকায় করে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন হাজার হাজার মানুষ। তবে ঝূঁকিপূর্ণ এ যাত্রায় ভাগ্য সবার সহায়ক হয় না। নৌকা ডুবে, ঝড়ের কবলে পড়ে সাগরেই সলিল সমাধি হয় অনেকের। ইউরোপগামী এসব মানুষকে সমুদ্র যাত্রা থেকে রুখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও থামানো যাচ্ছে না অভিবাসন প্রত্যাশীদের এ ঢল। যার ফলে প্রায় প্রতিদিনই সমুদ্রে ডুবে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাচ্ছেন কেউ না কেউ। রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮৬ হাজার মানুষ সমুদ্র পথে ইউরোপে প্রবেশ করেছেন। তবে এই একই সময়ের মধ্যে ইউরোপ প্রবেশের মোহে পড়ে প্রাণ হারিয়েছেন ২,৫০০ জনেরও বেশি মানুষ। শরণার্থী বিষয়ক সংস্থার নিউইয়র্ক অফিসের হাইকমিশনার রুবেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘এ বছর নতুন করে যে ১ লক্ষ ৮৬ হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন। তার মধ্যে ৮৩ শতাংশ, অর্থাৎ প্রায় ১ লক্ষ ৩০ হাজার জন শুধুমাত্র ইতালিতে গেছেন। এছাড়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টাতেও গেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। তিনি বলেছেন, ’শুধুমাত্র ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২,৫০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের একই সময় এ সংখ্যাটি ছিল ১,৬৮০ জন। অর্থাৎ মৃতের সংখ্যাটি অনেক বড় লাফ দিয়েছে।’ তিনি জানিয়েছেন, ইউরোপ যাত্রায় সমুদ্রে ডুবে মানুষের মৃত্যুর ‘কোনও শেষ’ তারা দেখতে পাচ্ছেন না। এই কর্মকর্তা আরও জানান, এ বছর তিউনিসিয়া থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করেছেন ১ লক্ষ ২ হাজার মানুষ। যা গত বছরের তুলনায় ২৬০ শতাংশ বেশি। এছাড়া লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ।২০২৩ সালে ভূমধ্যসাগরে ২,৫০০ অভিবাসীর মৃত্যু
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪২
আরও খবর
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ