পুবের কলম,ওয়েবডেস্ক: অবরুদ্ধ ও সংঘাত কবলিত  গাজায় ২৭ টন মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছে রাশিয়া। এরমধ্যে বেশিরভাগই খাদ্য সামগ্রী। রুশ বিদেশমন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানে করে এই খাদ্য সামগ্রী মিশরের সিনাইতে পাঠানো হয়েছে। মিশর রাফাহ সীমান্ত খুলে দেওয়ার পরই এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে রাশিয়া।  আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, শুক্রবার থেকে গাজায় এই সহায়তা সামগ্রী পৌঁছাতে শুরু করবে।