পুবের কলম, ওয়েবডেস্: কাশ্মীরের ডাল লেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু ৩ বাংলাদেশি পর্যটকের, আহত আরও ৭। শনিবারের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যুও হয়েছে। আহত আরও ৭ পর্যটক।
দাউ দাউ করে জ্বলে ওঠে ডাল লেক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাল লেক চত্বরে থাকা পর্যটকদের মধ্যে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।আরও পড়ুন:
দমকল বাহিনীর অধিকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন, ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে আগুন লাগার একটি ঘটনা ঘটে।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৫-৮টি হাউসবোট ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কী কারণে হাউস বোটে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে হাউস বোটে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
কাশ্মীরের ডাল লেকের অগ্নিকাণ্ডে প্রচুর টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির পরিমাণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের অনুমান, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কাশ্মীরের ডাল লেক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ডাল লেকের হাউস বোটে বসে বা শিকারা ভ্রমণ করতে-করতে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ সকলের কাছে প্রায় স্বপ্নের বিষয়।