পুবের কলম ওয়েবডেস্ক: শেষ হল গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ।  নির্বাচন কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসেব অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৯%।গুজরাত বিধানসভা  নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ৬১টি দলের ৮৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  যাদের ভাগ্য নির্ধারণ করলেন  ২.৫১ কোটি ভোটাররা।

দ্বিতীয়দফায় ২৬,৪০৯টি পোলিং বুথ  ৩৬,০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে।  ১৪টি জেলায় প্রায় ২৯,০০০ প্রিজাইডিং অফিসার এবং ৮৪০০০এর বেশি পোলিং অফিসার মোতায়েন করা হয়।  মোট ২৬,৪০৯টি  ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি মডেল পোলিং বুথ, ৯৩টি পরিবেশবান্ধব বুথ, আরও ৯৩ টি  বিশেষচাহিদা সম্পন্নদের দ্বারা পরিচালিত হয় । দ্বিতীয় দফায় ১৩,৩১৯টি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং করা হয়।

https://twitter.com/ANI/status/1599737555825885185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599737555825885185%7Ctwgr%5Ea0f113e40e40e71eeb625b747d59a48e3907bc21%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Felections%2Fassembly-elections%2Fgujarat%2Fgujarat-assembly-elections-phase-2-polling-news-live-bjp-congress-aap-latest-updates-5-december-2022%2Fliveblog%2F95988930.cms

এইদিন আহমেদাবাদের রানপে নিশান পাবলিক  হাইস্কুলে  নিজের  নাগরিক অধিকার  প্রয়োগ করেন প্রধানমন্ত্রী।শিলাজি অনুপম স্কুলের  ৯৫ নম্বর বুথে ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সোমবার বেলা ১২টা নাগাদ আত্মীয়দের সঙ্গে স্থানীয় রঘুভাই সভাভাই পরমার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন যশোদা বেন।   যেসব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হল সোমবার  তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর ৷ ১ডিসেম্বর  প্রথম দফার ভোটে গুজরাতে ভোট পড়েছিল ৬৩.৩১শতাংশ