যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির অন্তর্বর্তী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত মেনে শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনে যাবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শক দল। বুধবার এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।
আরও পড়ুন:
জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা স্মারকে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম আইএইএ-এর তত্ত্বাবধানে থাকবে। আর সেটি বাস্তবায়ন করতে হলে পরিদর্শকদের অবশ্যই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রবেশ করতে হবে।
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর গত জুন মাস থেকে ইরান তাদের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়ে আসছিল।
আরও পড়ুন:
এদিকে পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। ওয়াশিংটনের দাবি, তেহরান পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে ইরান জানিয়েছে, তারা এখনো কোনো পরিদর্শককে প্রবেশের অনুমতি দেয়নি।