পুবের কলম, ওয়েবডেস্ক: বেহাল আর্থিক অবস্থার কারণ দেখিয়ে বন্ধের মুখে সেন্ট্রাল ব্যাঙ্কের ৬০০ শাখা। প্রতিবাদে ৩০, ৩১ মে দুদিনের ধর্মঘটের ডাক দিলেন ব্যাঙ্কের কর্মচারীরা। ওই দুদিন কেন্দ্র সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ধরনায় বসবেন কর্মচারীরা।
আরও পড়ুন:
পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির কেন্দ্রের বেসরকারিকরণ নীতির বিরোধিতা করে ব্যাঙ্ক অফ বরোদা এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত লক্ষাধিক কর্মচারী ৩০ ও ৩০ মে দুই দিনের দেশব্যাপী ধর্মঘট ঘোষণা করেছে৷ ধর্মঘটের কারণে ওই দুদিন ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।
প্রতিবাদে কর্মচারীরা মিছিল ও ধরনায় অংশ নেবে। ব্যাঙ্ক অফ বরোদা ভারতের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে একটি।আরও পড়ুন:
ভারতের বৃহত্তম ব্যাঙ্ক কর্মচারী সমিতি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)এই ধর্মঘটকে সমর্থন করে একটি বিবৃতি জারি করেছে। এআইবিইএ বলেছে যে ভারতের সেন্ট্রাল ব্যাঙ্কের ৬০০টি শাখা বন্ধের মুখে।
কর্মীদের নির্বিচারে স্থানান্তর এবং নগদ চলাচলের আউটসোর্সিংয়ের বিরুদ্ধে এই ধর্মঘট। এআইবিইএ-এর সাধারণ সম্পাদক সিএইচ ভেন্তাকচালাম বলেছেন যে 'সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদায়, আমাদের ইউনিয়নগুলিকে ম্যানেজমেন্টের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এই আন্দোলকে সমর্থন জানানো হয়েছে।আরও পড়ুন:
সিএইচ ভেন্তাকচালাম বলেছেন, এই ঘটনায় উদ্বিগ্ন এআইবিইএ। ম্যানেজমেন্টের কর্মকাণ্ডে দিকে নজর রাখা হচ্ছে।
পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি শিল্প বিরোধ আইনের অধীনে দ্বিপাক্ষিক মীমাংসার বিধানগুলি লঙ্ঘন করে কর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি করে পরিস্থিতিকে নষ্ট করছে।আরও পড়ুন:
জানা গেছে, সেন্ট্রাল ব্যাঙ্কের প্রায় ৪ হাজার কর্মচারীকে ট্রান্সফারের অর্ডার দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, খারাপ আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে ১০০ বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া চলতি অর্থবর্ষে তাদের ৬০০টি শাখা বন্ধ করার পরিকল্পনা করেছে। যার পরিমাণ এই কেন্দ্রীয় ব্যাঙ্কের দেশজুড়ে মোট শাখার ১৩ শতাংশ। এই মুহূর্তে এই ব্যাঙ্কের মোট শাখার পরিমাণ ৪,৫৯৪টি। তার মধ্যে ২০২৩ সালের মার্চ মাসের শেষে বন্ধ করে দেওয়া হবে ৬০০ শাখা।