পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশ ট্রাক্টর ডুবি ঘটনায় নিখোঁজ কয়েক কৃষকের দেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। তাঁদের মধ্যে ৭ জনের দেহ নদীতে ভেসে উঠেছিল বলেই খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, কুড়ি জন কৃষককে নিয়ে নদীতে পড়েছিল যাত্রীবোঝায় একটি ট্রাক্টর। বাজার থেকে শসা বিক্রি করে একটি ট্রাক্টর করে ফিরছিলেন তারা।
মাঝপথে সেই ট্রাক্টরের চাকা খুলে গিয়ে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনায় নিখোঁজ থাকা ১০ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর।প্রসঙ্গত, শনিবার সকালে উত্তর প্রদেশের হারদোই জেলায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৩ জন কৃষক নদী সাঁতরে প্রাণে বাঁচে।
বাকিদের সেই সময় কোনও খোঁজ পাওয়া গিয়েছিল না। ঘটনার পর পরই বাকিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছিল ।আরও পড়ুন:
নিজেদের গ্রামের কাছাকাছি বাজারে গিয়েছিলেন কৃষকেরা। সেখানে বাজার থেকে শসা বিক্রি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
মান্ডিতে নিজেদের উৎপাদিত শসা বিক্রি করেন তাঁরা।আরও পড়ুন:
এই ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যাম সিং জানিয়েছেন, একটার পর একটা রেলিং ভেঙে ট্রলি ও সওয়ারি কৃষকদের নিয়ে জলে পড়ে যায় ট্রাক্টর। ঘটনাস্থলে পুলিশ আসে। ২০ জনের বেশি কৃষক এই দুর্ঘটনার ফলে নদীতে পড়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন কোনরকমে পাড়ে উঠে আসে। ঘটনাস্থলে আসেন জেলা শাসক অবিনাশ কুমার।
আরও পড়ুন: