ওবাইদুল্লা লস্কর, রায়দিঘীঃ  ৮ ফুটের কুমির উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘীর কনকনদীঘির মুক্তারঘেরীতে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার  বিকেল নাগাদ এলাকার এক বাসিন্দার পুকুরে একটি ৮ ফুটের বড় কুমির দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর চাউর হলে এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ।

গৃহস্থের পুকুরে ৮ ফুট দৈর্ঘ্যের কুমির, রায়দিঘীতে হুলস্থূল

পরে  বনদপ্তরকে খবর দেওয়া হলে রায়দিঘি রেঞ্জের  বনদপ্তরের আধিকারিক সুভায়ু সাহার তৎপরতায় কুমিরটিকে উদ্ধার করতে সক্ষমহন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের পক্ষ থেকে প্রাথমিক অনুমান করা হয়, নদী থেকেই কুমিরটি কোন ভাবে পুকুরের মধ্যে প্রবেশ করেছে। তবে পুকুর থেকে কুমিরটিকে  উদ্ধার করার পর নদীতে  ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বনদপ্তরের পক্ষ থেকে।