পুবের কলম, ওয়েবডেস্ক: লাদাখে লেহ-তে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯ সেনা জওয়ান, আহত আরও ১। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কিয়ারি শহর থেকে অন্তত সাত কিলোমিটার দূরে। শহিদ জওয়ানদের মধ্যে ২ জন জেসিও এবং ৭ জন সেনাবাহিনীর জওয়ান রয়েছেন। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সেনা জওয়ানদের একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়েছে বলে খবর। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি ট্যুইট করেছেন, ‘লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে আমি শোকাহত। দেশের প্রতি তাঁদের সেবা আমরা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ লেহর কিয়ারির নিওমা মোড়ের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
এই দুর্ঘটনায় অন্তত ৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত এক জওয়ান। ঘটনা নিশ্চিত করে এক সেনা আধিকারিক জানিয়েছেন, ৯ জন ভারতীয় সেনা ছিল সেই গাড়িতে। কিয়ারি শহর থেকে ৭ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি গভীর খাদে গিয়ে পড়ে যায় গাড়িটি। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। সেনারা কারু গ্যারিসন থেকে লেহর কাছে কিয়ারির দিকে যাচ্ছিলেন।আরও পড়ুন:
ভারতীয় সেনার এক কর্মকর্তা বলেছেন, গাড়িটি লেহ থেকে নয়োমার দিকে একটি কনভয়ের অংশ ছিল। রাস্তা পিছল ছিল। কিয়ারির ৭ কিলোমিটার আগে গাড়িটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১০ জন সেনা কর্মী ছিলেন। তাঁদের মধ্যে নজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত সেনাকে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: