পুবের কলম ওয়েব ডেস্ক: আজ, দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর কান্তেরাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডিকে শিবকুমার। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সিদ্দারামাইয়ার শপথে কংগ্রেসের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি উপস্থিত থাকবেন দলের নেতা-কর্মীরা।
আরও পড়ুন:
আজ, সিদ্দারামাইয়া, শিবকুমারের পাশাপাশি আরও আটজন মন্ত্রী শপথ নেবেন। এমবি পাটিল, ডাঃ জি পরমেশ্বর, কেজে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারখিহোলি, প্রিয়াঙ্ক খারগে, রামালিঙ্গারেডি এবং জমির আহমেদ খান।