দেবশ্রী মজুমদার, বীরভূম: নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ষাটোর্ধ বৃদ্ধ। নাম মোস্তফা সেখ । বাড়ি নলহাটি থানার শীতল গ্রাম পঞ্চায়েতের অনন্তনগর। ঐ পাড়ার বাসিন্দা এক বৃদ্ধা গত সাত তারিখ নলহাটি থানায় অভিযোগ দায়ের করে বলেন, পাড়া সম্পর্কিত এক দাদু তার নাবালিকা নাতনিকে ধর্ষণ করার ফলে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। প্রথমে কাউকে কিছু সে বলে নি।

মাসির বাড়ি বেড়াতে গেলে, তার শারীরিক গঠণের পরিবর্তন নজরে আসে। পরে ডাক্তারি পরীক্ষায় তা ধরা পড়ে।

নলহাটি থানা অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে  মামলা রুজু করে। মামলার তদন্তে গেলে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত। তিনি বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে  এবং বুধবার রামপুরহাট আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।