আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: পর্বাতারোহণে গিয়ে ফের বিপত্তি। প্রাণ হারালেন আরও এক অভিযাত্রী। নিমতার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাসের মৃত্যুর খবর এসে পৌছনোর পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। উত্তরাখন্ডের গিয়া বিনায়ক পাসে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে নিহত হন এই অভিযাত্রী।
আরও পড়ুন:
বছর চারেক ধরে পর্বাতোরোহণে আগ্রহ দেখা যায় পেশায় ট্রাভেল এজেন্ট নির্মলের।
প্রতি বছরই কোথাও না কোথাও ট্রেক করতে যেতেন তিনি। এই বছরে গিয়া বিনায়ক পাসের উদ্দেশ্যে রওনা হন ১১ অক্টোবর। ১৯ অক্টোবর প্রবল তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারান নির্মল।আরও পড়ুন:
ওই অভিযাত্রীর বোন জানিয়েছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। প্রথমে ভেবেছিলেন উচ্চতাজনিত কারণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বলেই বাড়িতে যোগাযোগ করতে পারছেননা।
কিন্তু পরে ফোন আসার পর দীপাবলির আগেই বিশ্বাস পরিবারে নেমে এল অন্ধকার।আরও পড়ুন:
দেহ নিমতার বাড়িতে ফেরানোর তোড়জোড় চলছে। উল্লেখ্য, চলতি মাসে উত্তরকাশীতে তেরো হাজার ফুট উচ্চতায় ট্রেকিং করতে গিয়ে বিপাকে পড়েন পর্বতারোহীরা। আটকে পড়েন ২৯ জন পর্বতারোহী। তার মধ্যে ১০ জনের মৃত্যু হয়।