পুবের কলম, ওয়েবডেস্ক: পর পর নৃশংস থেকে নৃশংতর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা। মুর্শিদাবাদে দুই কন্যাসন্তানের জন্মের পর, তৃতীয়বার মেয়ের হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুন করল বাবা-মা। অপরদিকে উত্তর ২৪ পরগনায় নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে নিজের চার বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে নিজে আত্মঘাতী হলেন মা। ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম বিশ্বামিত্রা অধিকারী ও সৌমিক অধিকারী।
স্থানীয় সূত্রে খবর, স্বামী শুভঙ্কর অধিকারী প্রায়ই নেশা করে এসে মারধর করত স্ত্রী বিশ্বমিত্রাকে।আরও পড়ুন:
দুজনের মধ্যে প্রতিদিনই সাংসারিক অশান্তি মারাত্মক আকার নেয়। রবিবারও একই ঘটনা ঘটে। বিকেল থেকে অশান্তি চরমে ওঠে। রাতের দিকে ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।
পরে ঘরের ভিতর বিশ্বামিত্রা ও তাঁর ছোট ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে মা ও শিশুর নিথর দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
নৈহাটি থানার পুলিশের প্রাথমিক অনুমান, শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তার ছোট ছেলে বছর চারেকের ছেলে সৌমিক অধিকারীকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কি কারণে এই নৃশংস কাণ্ড ঘটালেন একজন মা, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্বমিত্রার স্বামী শুভঙ্কর অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: