দেবশ্রী মজুমদার,  বীরভূম: লক্ষ্মী ভাণ্ডারে রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়ল মুরারই দুই ব্লকে। জানা গেছে আজ পর্যন্ত মুরারই দুই ব্লকে লক্ষ্মী ভাণ্ডারে আবেদন জমা পড়েছে ছাব্বিশ হাজার পাঁচশ ছিয়ানব্বই জনের। তার মধ‍্যে ষোলো হাজার পাঁচশ একষট্টি জনের নাম তোলা হয়েছে।

মুরারই দুই ব্লকের বিডিও নাজের হোসেন বলেন,  পঞ্চাশ জন কর্মী ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত। দিনের থেকে রাতে সার্ভার ভালো থাকায় রাতেই কাজ ভালো হচ্ছে। আমরাও পাশে থাকছি।

জেলা শাসক বিধান রায় বলেন,   এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড আবেদন জমা পড়েছে।