পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন সেনা জওয়ান। আত্মঘাতী বিস্ফোরণে আহত হয়েছেন ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় শোকজ্ঞাপন করে স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আফগানিস্তানের সীমান্তবর্তী সেনাবাহিনী এক বিবৃতি পেশ করে জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে একজন সেনাসহ দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন।বৃহস্পতিবার এই বিস্ফোরণটি হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরে।আরও পড়ুন:
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন'স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে যে বিস্ফোরণে একজন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আত্মঘাতী হামলার দায় কেউ স্বীকার করেনি।
কিন্তু এক দুর্গম এলাকাটি পাকিস্তানের পূর্বেকার তালিবানি ঘাঁটি বলেই পরিচিত। তালিবানরা প্রতিবেশী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গেই বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসের ঘটনা বেড়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ঘটনায় মৃতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, যারা মুসলিমদের ওপরে আত্মঘাতী হামলা চালায় তারা কখনই মুসলিম হতে পারে না'।