পুবের কলম ওয়েব ডেস্ক: সরস্বতী পুজোর বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। এদিন দুপুরে দক্ষিণ কলকাতার আনন্দপুরের চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্রই দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ সমস্যার মুখে পড়তে হয় তাদের। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।আরও পড়ুন:
ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল।
তাই তড়িঘড়ি দমকল এখানে আসতে পেরেছে বলেই জানায় এক স্থানীয় বাসিন্দা। তবে ছুটির দিনে এখানে কেমন করে আগুন লাগল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্মীরা।যেহেতু প্লাস্টিকের গুদাম, তাই আগুন তীব্রতাও বেশি। গুদামের একাংশ প্রায় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে, সেখানে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকলকর্মীরা।আরও পড়ুন:
দমকলের বক্তব্য, আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।