দেবশ্রী মজুমদার, তারাপীঠ:  ভোট কৌশল ঠিক করতে তারাপীঠে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন বেলা একটা দশ নাগাদ তারাপীঠ সংলগ্ন চিলের মাঠে হ‍্যালিপ‍্যাডে নামে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের হ‍্যালিপ‍্যাড। তারপর সেখান থেকে সড়ক পথে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পৌঁছান তিনি।

হ‍্যালিপ‍্যাডে তাঁকে মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়, অভিজিৎ সিনহা, বিকাশ রায় চৌধুরী সহ অন‍্যান‍্যরা। তারপর সেই ভবনে কিছু ক্ষণ ফাইব ম‍্যান কমিটি সহ কাজল সেখ একটি আলোচনা সারেন।

সেটা শেষ হতেই কর্মীদের সঙ্গে বৈঠকে নির্বাচন স্ট‍্যাটেজি নিয়ে কর্মীদের সঙ্গে একটা ছাব্বিশে বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় দুই ঘন্টার বেশি।

[caption id="attachment_111465" align="aligncenter" width="300"] রাজমহল অনুষ্ঠানে ভবনে ভোট কৌশল নিয়ে আলোচনা চলছে[/caption]

জানা গেছে বৈঠকে প্রায় একশো তিয়াত্তর জন এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের মধ‍্যে ছিলেন কোর কমিটি, কাজল সেখ, কিছু অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, ছয়টি পুরসভার চেয়ারম্যান, কিছু কর্মাধ‍্যক্ষ, দুই লোকসভার নির্বাচন কমিটির সদস‍্য, দুই প্রার্থী। তারপরই বিকেলে মন্দিরে মা তারার পুজো দিতে যান অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।