পুবের কলম ওয়েবডেস্ক: আগেই ঘোষণা করা হয়েছিল সব ঠিক থাকলে সোমবার থেকে প্রচারে নামবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গিয়েছে, বাংলার পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করবেন অভিষেক। তিনি সেখান থেকে চলে যাবেন মুর্শিদাবাদের ডোমকলে। এভাবেই জেলা সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সমাপ্ত হয়েছে তৃণমূলের জনসংযোগ যাত্রার কর্মসূচি।
সেই যাত্রায় জেলাকেই ছুঁয়ে এসেছেন অভিষেক। ফের পঞ্চায়েত ভোটের কারণে সব জেলায় গিয়ে জনসভার পাশাপাশি রোডশো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুর্শিদাবাদের পর আগামী ৩০ জুন অভিষেক সভা করবেন কেষ্টহীন বীরভূম জেলায়। ওই দিনই অভিষেক পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভায় আরও একটি সভা করবেন বলে খবর। তারপর উত্তরবঙ্গে যাবেন তৃণমূলের যুবরাজ। তৃণমূল সূত্রে খবর, জুলাই মাসের ১ তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনাজপুরে প্রথম ২টি জনসভার কর্মসূচি রয়েছে অভিষেকের। সেই মাসের ৩ তারিখে পুরুলিয়া জেলায় একটি জনসভা হবে। পাশাপাশি বাঁকুড়ায় একটি রোডশো কর্মসূচি রয়েছে অভিষেকের। ৪ জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন অভিষেক। আপাতত স্থির হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জনসভা করবেন তিনি। তমলুকে সভার পর পশ্চিম মেদিনীপুরে একটি রোডশো করার কথা ডায়মন্ড হারবারের সাংসদের। ৮ জুলাই ভোটের কথা মাথায় রেখে নিজের শেষ কর্মসূচি ৫ জুলাই রেখেছেন অভিষেক। ওইদিন পূর্ব বর্ধমান জেলার কালনায় জনসভার সঙ্গে পাণ্ডুয়াতে একটি রোডশো হবে। প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচিতে ৩ বার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা গিয়েছে। প্রথমবার মালদা, দ্বিতীয়বার শালবনী এবং তৃতীয়বার কাকদ্বীপে। এবারেও সেই সম্ভাবনা থাকছে বলে খবর। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের দুই রথীকে একই মঞ্চে দেখা যেতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। তবে কবে কোথায় দুই রথীকে একই মঞ্চে দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি।আরও খবর
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য