পুবের কলম ওয়েবডেস্ক: মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী (ডালু) ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে মালদা তথা সমগ্র দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন:
আবু হাশেম খান চৌধুরী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদও ছিলেন তিনি। এছাড়াও তিনি বিধায়ক হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন প্রবাদপ্রতিম নেতা গনি খান চৌধুরীর ভাই।