পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রায় দেড়ঘন্টা পরে উদ্ধার করা হল কন্টেনারের তলায় আটকে থাকা ওই পথচারী। তাকে হাওড়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে। শনিবার নবান্নের সামনে গার্ডওয়ালে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ফ্ল্যাশ আই ভর্তি কন্টেনার। সাঁতরাগাছির দিক থেকে আসছিল ওই কন্টেনারটি।
সূত্রের খবর, ওই ছাই ভর্তি কন্টেনারের তলায় চাপা পড়ে যান এক পথচারী। ক্রেন এনে উদ্ধারকাজ চালায় পুলিশ। এই মুহূর্তে তিনটি ক্রেন পৌঁছয় ঘটনাস্থলে।আরও পড়ুন:
স্থানীয় সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কোলাঘাট থেকে কলকাতামুখী ছাইয়ের কন্টেনার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই অবস্থায় পথচারীকে বাঁচাতে তাকে দেওয়া হয় অক্সিজেন।