পুবের কলম,ওয়েবডেস্ক: দলিত ধর্ষণ, নির্যাতনের ঘটনা উত্তরপ্রদেশে এখন রুটিনে পরিণত হয়েছে। হাথরাস থেকে লখিমপুর চিত্র সর্বত্র এক। যোগীরাজ্যে ফের দলিত কন্যার ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশের শাহজাহানপুর ঘটনাটি ঘটেছে। জানা গেছে, স্থানীয় তিন বাসিন্দা ওই নাবালিকা’কে ধর্ষণ করেছে।
আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সঞ্জীব কুমার বাজপাই জানান, ১৬ বছরের ওই নাবালিকা সোমবার রাতে বাড়ি সংলগ্ন একটি মাঠে কাজ করার সময় ঘটনাটি ঘটে। সেখান থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। নাম বীরভান, প্রমোদ এবং সোনে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অভিযুক্তরা। ইতিমধ্যেই আটক হয়েছে অভিযুক্তরা। চলছে জিজ্ঞাসাবাদ।