পুবের কলম প্রতিবেদক: রক্ত সম্পর্কিত নানা ধরণের রোগের বিরুদ্ধে লড়াই করতে রক্তের 'স্টেম সেল' দান-এর জন্য এগিয়ে এলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ই-যুব কেন্দ্রের পাশে ছিল বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল, রোটারি ক্যালকাটা ভিশনারিজ, এবং ডিকেএমএস বিএমএসটি (Deutsche Knochenmarkspenderdatei Bangalore Medical Services Trust)।
আরও পড়ুন:

সেমিনারে রক্তের স্টেম সেল প্রতিস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি সেই কাজের সাহায্যে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিতও করা হয়।
আরও পড়ুন:
রিপোর্ট অনুসারে, ভারতে বছরে ১ লক্ষেরও বেশি মানুষ ব্লাড ক্যান্সারে প্রাণ হারান এবং সেই চিকিৎসার জন্য রোগীদের প্রয়োজন হয় স্টেম সেল প্রতিস্থাপনের।
কিন্তু দেখা যায় যে, কেবল মাত্র ৩০% রোগী তাঁদের নিজের পরিবারের মধ্যে থেকে উপযুক্ত দাতা খুঁজে পান। অর্থাৎ ৭০%-এরও বেশি রোগীকে পারিবারিক সম্পর্কহীন দাতাদের ওপরই নির্ভর করতে হয়।আরও পড়ুন:
কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়েও কেবলমাত্র সচেতনতার অভাবে, বিপুল ভারতীয় জনসংখ্যার মধ্যে মাত্র ০.০৪% মানুষের নাম সম্ভাব্য স্টেম সেল দাতা হিসাবে নথিভুক্ত রয়েছে। তাই দেশের যুব সমাজের সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ অ্যাডামাসের।