পুবের কলম, ওয়েবডেস্ক: পর্যটন প্রিয় মানুষের কাছে অত্যন্ত প্রিয় দার্জিলিং। এই শৈলশহর যেতে পছন্দের তালিকায় দার্জিলিং মেল। কিন্তু দার্জিলিং মেলের শেষতম শেষতম গন্তব্য স্টেশনের নাম পালটে যাচ্ছে। আর সেই পরিবর্তন হচ্ছে আগামী ১৫ আগস্ট থেকে।
পুজোর আগে বাড়তি পাওনা পর্যটকদের জন্য।
ভারতীয় রেলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। একটি নোটিশ দিয়ে বলা হয়েছে, এটি এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় সকাল ৮টা থেকে ৮.২৫-এর মধ্যে। এর পর এটি যাবে জলপাইগুড়ি স্টেশনে, সেখানে এটি পৌঁছতে সকাল ৯.২০ থেকে ৯.২২-এর মধ্যে।
এর পর এটি পৌঁছবে হলদিবাড়ি।আরও পড়ুন:
এই হলদিবাড়িই এই ট্রেনের নবতম গন্তব্য স্টেশন। এই স্টেশনে ট্রেনটি পৌঁছবে বেলা ১০টায়। আসার যাত্রাপথটিও শুরু হবে হলদিবাড়ি রেল স্টেশন থেকে।
সেই স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সন্ধ্যা ছ’টায়। অর্থাৎ এতদিন নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেত দার্জিলিং মেল। এবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি যাবে এই মেল ট্রেনটি।আরও পড়ুন:
আরও পড়ুন: ফের ট্রেন ভাড়ায় ছাড় মিলতে পারে প্রবীণ নাগরিকদের! ইঙ্গিত কেন্দ্রীয় রেলমন্ত্রকের
আরও পড়ুন:
অবশ্যই পুজোর আগে এটি বাড়তি পাওনা। সেই সঙ্গে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। এই ট্রেন ধরে এখন তরাই–ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এবার বেড়াতে যেতে পারেন পর্যটকরা।
আরও পড়ুন: