দেবশ্রী মজুমদার, বীরভূম: রামপুরহাট পুরসভার তেরো নং ওয়ার্ডে পুরানো বাড়ি ভেঙে বহুতল ফ্ল‍্যাট নির্মাণের কাজ চলছিল। সেখানে খেলা করছিল তিন কিশোর। সেই সময় বাড়ির কঙ্ক্রিটের চাঙড় ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে।

রাতেই রামপুরহাট মেডিক্যাল কলেজে  চিকিৎসকের কাছে নিয়ে গেলে, ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও এক। আরেকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মৃতর বাবা আলো দাস একজন মৃৎ শিল্পী। বাড়ি বারো নং ওয়ার্ডে।  এলাকার পুর প্রশাসক মীণাক্ষী ভকতকে ফোনে পাওয়া যায় নি। জানা যায় নি কিভাবে  পুরসভার বিনা অনুমতিতে একটি অসুরক্ষিতভাবে বাড়ি ভেঙে বহুতল ফ্ল‍্যাট তৈরীর কাজ চলছিল। এব‍্যাপারে মীণাক্ষী ভকতকে বারবার  ফোন করা হলে তিনি ফোন তোলেন নি। এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, পুরসভার প্রশ্রয় না থাকলে এভাবে অবৈধভাবে অসুরক্ষিতভাবে ফ্ল‍্যাট তৈরী  হয় কি করে