পুবের কলম ওয়েবডেস্কঃ অভিনেত্রী পল্লবী দে এর রহস্যমৃত্যুতে নয়া মোড়। গ্রেফতআর করা হল পল্লবীর বন্ধু সাগ্নিক চক্রবর্তী।সদ্য প্রয়াত অভিনেত্রীর পরিবারের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা যাচ্ছে। গড়ফা থানায় আটক করে ডেপুটি পুলিশ কমিশনারের উপস্থিতিতে জেরা চলছিল সাগ্নিকের অবশেষে তাকে গ্রেফতার করা হল।
আরও পড়ুন:
সোমবার রাতভর জেরা করার পর মঙ্গলবার গ্রেফতার করা পল্লবীর সঙ্গীকে।
সোমবারই পল্লবীর বাবা নীলু দে পুলিশে অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। এফআইআরে তিনি সাগ্নিক, তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়-সহ কয়েক জনের নাম করেছিলেন। টেলিকম সংস্থার ১৮- ১৯ হাজার মাইনের চাকুরে সাগ্নিক ব্যবহার করতেন ২২ লাখি অডি গাড়ি, একলাখি আইফোন। বিলাসবহুল জীবন যাপনের সবঅর্থ যে পল্লবী যোগাতেন এমনটাই দাবি করছেন পল্লবীর মা, বাবা এবং আত্মীয়, বন্ধুরা।আরও পড়ুন:
আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিল দর্শকদের।
সঙ্গে সঙ্গে বেড়েছিল জনপ্রিয়তা। তার আগেও অনেক নামী-দামি চ্যানেলেও কাজ করেছে সে। বর্তমানে মন মানে না ধারাবাহিকে কাজ করছিলেন মৃত অভিনেত্রী। গড়ফায় বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন পল্লবী।তারপর রবিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে তার বন্ধু। সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।খবর দেওয়া হয় আত্মীয় – স্বজনদেরও । ঘটনায় ভেঙে পড়েন পরিবার-পরিজনসহ , টলিপাড়ার কলাকুশলীরা।