আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাত বিধানসভা নির্বাচনের পারদ ক্রমেই চড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই একেএকে প্রচার সারছেন ভোটমুখী গুজরাতে। শনিবার সোমনাথ মন্দির দর্শনের পর দিনভর প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন:
সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সোমনাথ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মান সিং ভাই পারমারের সমর্থনে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন যোগী আদিত্যনাথ।
এর পরে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গড়িয়াগর বিধানসভা প্রার্থী কেশুভাই নাকরানির পক্ষে প্রচার করতে যাবেন ভাবনগরে। এর পরে যোগী আদিত্যনাথ কুন্ডলা বিধানসভার বিজেপি প্রার্থী মহেশভাই কাশওয়ালার সমর্থনে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।সন্ধ্যায় যোগী আদিত্যনাথ ভিরামগাম বিধানসভার বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেলের পক্ষে একটি রোড শো করবেন। এরপর রাতেই লখনউ ফিরবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: