পুবের কলম ওয়েব ডেস্ক: অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। নবমীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, নবমীর রাতে ডোনা দেবীর জ্বর আসে।
প্রাথমিকভাবে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা থাকায় দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে রক্ত পরীক্ষায় জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত।আরও পড়ুন:
তবে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সৌরভের বাড়িতে নতুন নয়। এর আগেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন মহারাজের বাড়ির কয়েকজন সদস্য। এরপর পুজোর মধ্যেই এইভাবে সৌরভ-ঘরনির আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুন: