পুবের কলম,ওয়েবডেস্ক: পায়ুপথে লুকানো ১ কেজি সোনা। ফিল্মি কায়দায় সোনা পাচার করতে গিয়ে ধরা খেলেন উড়ানসেবিকা। অভিযুক্তের নাম সুরভী। উল্লেখ্য, এই প্রথমবার এহেন পদ্ধতিতে সোনা পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাকে।
তদন্তে পুলিশ জানতে পারে, কেরলের একটি সোনা পাচারকারী দলের সঙ্গে জড়িত ওই উড়ানসেবিকা।আরও পড়ুন:
https://twitter.com/ndtv/status/1796277904797569469?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796277904797569469%7Ctwgr%5E2a0584aa7e08c8f6b53e078d7bd0792cfff771be%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fwest-bengal%2Fair-hostess-arrested-a-kolkata-based-air-hostess-arrested-for-allegedly-smuggling-nearly-one-kilogram-of-gold-315694.html
আরও পড়ুন:
এই প্রথম নয়, বহুদিন ধরেই এই কাজে যুক্ত সে। তবে তার সঙ্গে এই কাজে আর বড় কোনও হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই বিমানসেবিকা কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, মাস্কাট থেকে কেরলে সোনা পাচার হওয়ার খবর ছিল গোয়েন্দাদের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৮ মে হানা দেয় তারা। তারপর সেখান থেকেই আটক করা হয়।আরও পড়ুন:
তারপর তাকে জেরা করেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। পরে নিজেই পায়ুদ্বারে লুকিয়ে থাকা সোনা বের করে দেন সুরভি।
সোনার পরিমাণ দেখে আধিকারিকদের চক্ষু চড়কগাছ। কলকাতার বাসিন্দা ওই বিমানসেবিকার পায়ুদ্বারে লুকনো ছিল ৯৬০ গ্রাম সোনা। কেরলের কান্নুরে ওই সোনা পাচারের চেষ্টা করছিলেন সুরভি। আপাতত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। কীভাবে সোনা নিয়ে তিনি বিমানে উঠলেন, কোথায় সোনা পাচারের চেষ্টা করছিলেন-সমস্ত তথ্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।আরও পড়ুন: